June 17, 2026, 1:16 am
Headline :
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নুর,র ঈদুল আযহা শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা বাসীর প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন,র ঈদ শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা
Notice :

সিলেটে সম্মিলিত কওমি ফোরামের কওমি কনফারেন্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে সম্মিলিত কওমি ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (২ রা অক্টোবর) বিকাল ২টা থেকে ‘কওমি কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিলের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় দিনব্যাপী এ কনফারেন্সে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উদ্বোধনী বক্তব্যে শায়খুল হাদীস হাবিবে রব্বানী কওমি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, শিক্ষা ও আত্মগঠনই প্রকৃত নেতৃত্বের ভিত্তি। মাওলানা সালমান আহমদ ইসলামী মনোবিজ্ঞানের সামাজিক প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। মাওলানা আতাউল হক জালালাবাদী শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে কওমি শিক্ষার প্রাণশক্তি হিসেবে উল্লেখ করেন। মুফতি রিদওয়ান হাসান বলেন, মূল ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই শিক্ষা সংস্কার কার্যকর হতে পারে। আবেগঘন বক্তব্যে মাওলানা রুহুল আমীন সাদী কওমের জন্য কওমিয়ানদের আত্মত্যাগকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে শায়খুল হাদিস আব্দুল বছির,মাওলানা মুসলেহুদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা জয়নাল আবেদিন, শায়খুল হাদিস নজরুল ইসলাম কাসেমি, মাওলানা শাহ মমশাদ আহমদ,মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি, মাওলানা নুমানুল হক চৌধুরী, এড. মাওলানা মাহমুদুল হাসানসহ দেশবরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত আলোচনা ও বিপুল জনসমাগমে কনফারেন্সটি এক মিলনমেলায় পরিণত হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।

বার্তা প্রেরক: মাহমুদুল হাসান নোমান
মিডিয়া সচিব,
সম্মিলিত ক্বাওমি ফোরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories