March 15, 2026, 8:45 am
Headline :
বিত্তবানদের সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর আহবান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে—–নিজাম উদ্দিন সিদ্দিকী বিশ্বনাথ ওসমানী নগরের উন্নয়নে আপনাদের পাশে আছি বিশ্বনাথে—পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রুহেল মিয়ার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিশ্বনাথ পৌরবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী এম ওলীউর রহমান রেজা কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান
Notice :

আপনারা নিশ্চিত থাকুন এই অঞ্চলের উন্নয়নে দাবী-দাওয়া আদায়ে দূ’র্নী’তি’র উর্ধ্বে উঠে কাজ করব, বিশ্বনাথে—-হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির বলেছেন, দাবী-দাওয়া আদায় করতে হলে শক্ত হাতে করতে হয়। আর এরজন্য প্রয়োজন শক্ত জনপ্রতিনিধি।

আপনারা নিশ্চিত থাকুন এই অঞ্চলের উন্নয়নে দাবী-দাওয়া আদায়ে দূর্নীতির উর্ধ্বে উঠে কাজ করব। তবে চলার পথে আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে, অবশ্য সেক্ষেত্রে ভালোর পাল্লাটাই বেশি থাকবে। তাই আসন্ন নির্বাচনে আমি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকেই নির্বাচন করতে চাই। এখন দল যদি আমাকে নমিনেশন দেয় এবং মহান আল্লাহ পাকের ইচ্ছায় নির্বাচিত হই তবে সরকারের পক্ষ থেকে ৬টি স্কুলের বরাদ্ধ আসে তাহলে আমি ওসমানীনগরবাসীর হাতে, পায়ে ধরে এই ৬টি থেকে বিশ্বনাথের জন্য ৪টি বরাদ্ধেও ব্যবস্থা করব। এই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আর বিএনপি ক্ষমতায় আসলে আবারও এই আসনে বিপুল পরিমানের উন্নয়ন করতে পারবো।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ গেইটের সংলগ্ন মাঠে ‘বিশ্বনাথ উপজেলা ও পৌরবাসী’র ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, সকলের সার্বিক সহযোগীতায় যদি আমি সিলেট-২ আসনের এমপি নির্বাচিত হই তবে আমার বাস্তবায়ন করা উন্নয়ন কাজের মাধ্যমেই আপনারা জনতার নেতা এম. ইলিয়াস আলীকে খুঁজে পাবেন। ইলিয়াস ভাই এই আসনে তাঁর নিজের আমলে যে উন্নয়ন করেছেন, তা কখনও ভুলার নয়। আর আমি ব্যক্তিগতভাবেও তাকে কখনও ভুলতে পারব না, কারণ আমার ঘরে ৯ বছর বয়সি ইলিয়াস নামে আমার ভাতিজা রয়েছে। তবে নির্বাচনকে সামনে রেখে সর্বপ্রথমে ঐক্যবদ্ধভাবে পূর্বের চেয়েও বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে আমাদেরকে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রবাসী বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা ইকবাল হোসেন, সাজিদুর রহমান সুহেল. আব্দুর রশীদ ইউসুফ, আব্দুল আহাদ, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, আব্দুল আহাদ, জাহেদ আহমদ সেজু আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, ছাত্রদল নেতা আবদুর রব, রিজু আহমদ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা মিজানুর রহমান নাঈম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories