December 5, 2025, 3:07 am
Headline :
সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে বিশ্বনাথে আ/ন্দো/ল/ন-রত ৮ দলীয় জোটের প্রচার মিছিল বিশ্বনাথ,র খাজাঞ্চীতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল যুক্তরাজ্যের ওল্ডহ‍্যামে তাহসিনা রুশদীর লুনা,র সমর্থনে মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অতিতে যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখছি তারা কেবল জাতিকে উন্নয়নের নামে ঠকিয়েছে, বিশ্বনাথের দশঘরে—–অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথ,র খাজাঞ্চীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এমসি কলেজ ছাত্রদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বিশ্বনাথ,র খাজাঞ্চীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল বিশ্বনাথে ৮ দলীয় লিয়াজো কমিটি গঠন ও ৬ ডিসেম্বর বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে এমপি ইমরান আহমদের আমন্ত্রনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ,কে-নর্থ রিজিয়নের সদস্যদের সংসদ ভবন পরিদর্শন
Notice :

আমি কোন দিন আপনাদের কাছে কিছু চাইনি, আজ এই এলাকার উন্নয়নের জন্য ধানের শীষে আপনাদের মুল্যবান ভোট চাই—তাহসিনা রুশদির লুনা

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বৃহত্তর রামপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ই নভেম্বর রোজ শুক্রবার বাদ এশা সৌদিআরব প্রবাসী হাজি তৈমুছ আলীর বাড়ীতে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক কিনু মিয়া ও ইউপি যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেকের যৌথ পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়ে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সংসদ নির্বাচনে সিলেট ২ বিশ্বনাথ ওসমানী নগর আসনে বিএনপি কর্তৃক মনোনীত সাবেক এমপি এম, ইলিয়াস আলীর সহধর্মিণী বিএনপি চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, তিনি বলেন আমি আপনাদের কাছে আমার নিজের জন্য কোনু কিছু চাইনি আজ এ-ই অঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নের জন্য ধানের শীষে আসন্ন ফেব্রুয়ারীর নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট চাই। তিনি আরো বলেন বিগত দিনে এ-ই অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি, লোটপাট হয়েছে, এম ইলিয়াস আলীর করে যাওয়া রাস্তা গুলোকেও তারা সংস্কার করতে পারেনি, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সংসদে পাঠান তবে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাটের উন্নয়ন করবো। আপনারা সব সময় আমার পাশে ছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভা আক্তার আঙ্গুরা, জেলা বিএনপি নেতা আমিনুল হক বেলাল, সাবেক মেম্বার আলতাব আলী, সাবেক মেম্বার সাজ্জাদ আলী, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান ১ নং ওয়ার্ড মেম্বার মৌরশ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল হক সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক সিলেট জেলা বিএনপি, রিয়াজ আহমদ সহ-সভাপতি জেলা যুবদল, প্রভাষক মোনায়েম খান যুগ্ম সাধারণ-সম্পাদক বিশ্বনাথ উপজেলা বিএনপি, কাওছার খান যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সামছুল ইসলাম আহবায়ক বিশ্বনাথ উপজেলা যুবদল, শাহ আমির উদ্দিন আহবায়ক পৌর যুবদল, নাজিম উদ্দীন যুগ্ম সাধারণ-সম্পাদক উপজেলা যুবদল, ফাহিম আহমদ সদস্য সচিব উপজেলা ছাত্রদল, মইনুল ইসলাম সভাপতি অলংকারি ইউপি যুবদল, সুমন আহমদ যুগ্ম সাধারণ-সম্পাদক অলংকারি ইউপি যুবদল।

উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আং মালেক, আখদ্দুছ আলী, মনসাদ মিয়া, যুবনেতা জাকির, নাজমুল, নুরুল আমিন, আলম, দুলন, একরাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories