নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান এর পক্ষ থেকে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে মাদরাসার কনফারেন্স হলরুমে ২০২৫ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীদের ওই সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) মো. আলীনুর হোসেন বিপ্লব।
মাদরাসার শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মো. আবু সাইদ, চ্যারিটি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, প্রবাসী আলী আহমদ, চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী রুহান আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ক্বারী নাজমুল ইসলাম ও নাতে রাসুল স. পরিবেশন করেন সক্তি।
এসময় মাদরাসার সিনিয়র শিক্ষক মোস্তফা হোসেন, আব্দুল হান্নান, প্রভাষক হাবিবুর রহমান, শিক্ষক আব্দুস সামাদ, হোসাইনিয়া ছাত্র সংসদের ভিপি আব্দুল মুকিত জুমান, হোসাইন চৌধুরী চ্যারিটি সদস্য রুবেল আহমদ, এখলাছুর রহমান, হাসান মাহমুদ, আলিমুল ইসলাম, তুহিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।