March 11, 2026, 4:45 pm
Headline :
কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন, সভাপতি: এম আশরাফুল হক, সাধারণ সম্পাদক শেখ আব্দুল বাছিত

নিজস্ব প্রতিবেদকঃ

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ^নাথে ‘বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। এম আশরাফুল হককে সভাপতি, মাওলানা শেখ আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক ও মাওলানা ফয়ছল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে দ্বি-বার্ষিক শুরা সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান আনছারী, মাওলানা আনহার উদ্দিন, কাজী আব্দুল কাদির, মাওলানা আলী আকবর, সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন খান, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফয়সল আহমদ, বায়তুলমাল সম্পাদক নূরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা জাকির হুসাইন, অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আলা উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, সদস্য হাজী লিয়াকত আলী, হাজি রইছ আলী, মাওলানা মামুনুর রশীদ, নাসির উদ্দীন, বশির উদ্দিন প্রমুখ।
শুরা সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি ক্বারী ওবায়দুর রহমান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, সাংগঠনিক সম্পাদক মুফতি ওযিরুল ইসলামসহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories