March 11, 2026, 4:47 pm
Headline :
কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

বৃত্তি প্রতিযোগিতায় উঠে আসা শিক্ষার্থীরা-ই আগামীর স্বনির্ভর দেশ গড়ার কারিগর—-ব্যারিষ্টার আবরার ইলিয়াস

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি’ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার খাজাঞ্চি একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও ইবেদায়ী শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪টি ইবেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণীর ১৪০ শিক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০ থেকে শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত দুইটি হলে চলে এ পরীক্ষা।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার জ্যৈষ্ঠ ছেলে, বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

হল পরিদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন প্রাথমিক বৃত্তি পরিক্ষার মধ্য যে শিক্ষার্থীরা বেরিয়ে আসবে তারাই আগামী দিনে স্বনির্ভর স্বচ্ছ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে, মেধা যাচাই প্রতিযোগিতা তাদের কে আত্মপ্রত্যয়ী সাহসী এবং দক্ষ সু,নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে, এ-ই বৃত্তি পরিক্ষা যারা পরিচালনা করছেন তাদের কে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরো উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রউফ প্রিন্সিপাল ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা, আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বশর মোহাম্মদ ফারুক, কামালবাজার ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক বিএসসি আব্দুল মজিদ মিয়া, এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এটিএম নুরুদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি ও রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, হামিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আলী, বিশ্বনাথ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার ডেপুটি ডিরেক্টর আনোয়ার হোসেন, ড্খারিম লাইনার ইন্সটিটিউট এ-র সিও শেখ লায়েছ, খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি জেবিন বেগম, সদস্য আপ্তাব আলী, মোস্তাক আহমদ মোস্তফা, আনছার আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, কয়েস আহমদ সবুজ, জমির উদ্দিন, শাহজাহান সজিব, জামাল আহমদ, শিহাব উদ্দিন শিহাব, পরিক্ষা বাস্তবায়ন কমিটি সভাপতি মো. সুহেল মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আতিকুর রহমান, পরীক্ষা সচিবের দায়ীত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদার। এছাড়াও পরীক্ষার হলগুলোতে পরিক্ষকের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য জিয়াউর রহমান, আবু ইসহাক, শাফায়াত উল্লাহ, গিয়াস উদ্দিন সাদী ও খলিলুর রহমান।
শ্রীঘ্রই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃত্তির পুরুষ্কার বিতরণ করা হবে ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এরকম আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান ‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্যরা।

সুষ্ঠু ও শৃঙ্খলার সহিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম তৃতীয় প্রাথমিক মেধা বৃত্তি সম্পন্ন হাওয়ায় আগত পরিদর্শক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃত্তি পরিক্ষার প্রবর্তক আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল শহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories