February 4, 2026, 12:24 am
Headline :
বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ ৩য় আন্তঃ ইউনিয়ন ও ২৯ তম পৌর টি টুয়েন্টি ক্রিকেট লীগ সুসম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শুভেচ্ছা জ্ঞাপন দেশ কে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই, লজ্জতুন নেছা হাইস্কুলের ৪৩’ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়—গুলজার খাঁন আনন্দ ভ্রমনে প্রকৃতির ‘ছোঁয়া’ মাঠির ‘ঘ্রান’ সবুজের সমারোহে ‘মুগ্ধ’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট নির্বাচিত হলে কোন ধরনের চাঁ’দা’বা’জীকে প্রশ্রয় দেওয়া হবেনা, সূষমবন্টন হবে-খাজাঞ্চীতে তাহসিনা রুশদীর লুনা কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম ……ড. আবুল ফতেহ ফাত্তাহ বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার নেতৃত্বে বিএনপির গণ মিছিল, মায়ের সাথে আবরার’ লাবিব,র উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মী শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে, ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী-শাবিপ্রব ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়ার উপস্থিতিতে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবলের ফাইনাল সম্পন্ন যারা ‘হ্যা ভোটের বি’রো’ধিতা করবে তারা দেশ বি’রো’ধী, বিশ্বনাথে দশ’দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলী
Notice :

যারা ‘হ্যা ভোটের বি’রো’ধিতা করবে তারা দেশ বি’রো’ধী, বিশ্বনাথে দশ’দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলী

নিজস্ব প্রতিবেদকঃ
২১ জানুয়ারী প্রতীক বরাদ্ধ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর প্রথম দিনেই সিলেট-২ আসনের নির্বাচনী এলাকা বিশ্বনাথ পৌর শহরে ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) পৌর শহরের পুরাণ বাজার এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকাস্থ ‘প্রবাসী চত্বরে’ অনুষ্ঠিত পথসভা স্থলে গিয়ে প্রচার মিছিল শেষ হয়। প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাছির আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী আপনাদের ভোটে দেওয়াল ঘড়ি বিজয়ী হলে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়িত হবে। জুলাই-২৪’র আন্দোলনের শহীদের আত্নার মাগফেরাত এবং জীবিতদের দীর্ঘায়ু কামনা করে বক্তব্যের শুরুতেই শহীদ পরিবারের পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শৈশবের নানান স্মৃতি বিজড়ি
ত বাসিয়া নদীকে যারা ধ্বংস করার পায়তারায় লিপ্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বাসিয়া নদীর তীর দখল করে যারা পরিবেশ নষ্ট করছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, নির্বাচনে বিজয়ে হয়ে ১০ দলীয় জোটের নেতৃত্বে সরকার গঠিত হলে, সেটা হবে জনগণের সরকার। আর সেখানে থাকবে না সন্ত্রাস, ঘুষ-দূনীতি, স্বজন-প্রীতি আর ফ্যাসিবাদ। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, এজন্য গণভোটে আমাদেরকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আমার ‘হ্যাঁ’-এর পক্ষে। আর যারা ‘হ্যাঁ’ ভোট দিবেন, তারাই বাংলাদেশ চান, যারা বিরোধিতা করবে তারা দেশ বিরোধী, আমরা ফ্যাসিবাদমুক্ত, কর্তৃত্ববাদমুক্ত, বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিস সভাপতি নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানগুলোতে খেলাফত মজলিস’সহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories