February 4, 2026, 12:25 am
Headline :
বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ ৩য় আন্তঃ ইউনিয়ন ও ২৯ তম পৌর টি টুয়েন্টি ক্রিকেট লীগ সুসম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শুভেচ্ছা জ্ঞাপন দেশ কে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই, লজ্জতুন নেছা হাইস্কুলের ৪৩’ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়—গুলজার খাঁন আনন্দ ভ্রমনে প্রকৃতির ‘ছোঁয়া’ মাঠির ‘ঘ্রান’ সবুজের সমারোহে ‘মুগ্ধ’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট নির্বাচিত হলে কোন ধরনের চাঁ’দা’বা’জীকে প্রশ্রয় দেওয়া হবেনা, সূষমবন্টন হবে-খাজাঞ্চীতে তাহসিনা রুশদীর লুনা কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম ……ড. আবুল ফতেহ ফাত্তাহ বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার নেতৃত্বে বিএনপির গণ মিছিল, মায়ের সাথে আবরার’ লাবিব,র উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মী শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে, ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী-শাবিপ্রব ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়ার উপস্থিতিতে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবলের ফাইনাল সম্পন্ন যারা ‘হ্যা ভোটের বি’রো’ধিতা করবে তারা দেশ বি’রো’ধী, বিশ্বনাথে দশ’দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলী
Notice :

কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম ……ড. আবুল ফতেহ ফাত্তাহ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের সুনাম ধন্য প্রবীণ অধ্যাপক ও যুক্তরাজ্য প্রবাসী কবি মো. নুরুল ইসলামের নতুন দুটি কাব্য গ্রন্থ ‘বিশ্বজুড়েআলো’এবং‘বোধ ও বেদনা’ অমর একুশে বই মেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। এ উপলক্ষেক্ষ সোমবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বুনন প্রকাশনীর উদ্যোগে বর্ণিল প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘প্রবাসের কঠিন ও ব্যস্ত জীবনের মাঝে ানিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে যান, তাঁরা প্রকৃত অর্থেই সংস্কৃতির সৈনিক। কবি মো. নুরুল ইসলাম সেই বিরল মানুষদের একজন, যিনি দূরদেশে থেকেও বাংলাভাষা ও সাহিত্যেও আলো ছড়িয়ে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘নুরুল ইসলামের কবিতায় মানবিক বোধ, জীবনবোধ ও প্রবাস জীবনের বেদনা গভীর ভাবে প্রতিফলিত হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ইউকের প্রেসিডেন্ট এ কে এম ইয়াহিয়ার ভাপতিত্বে এবং বুনন প্রকাশনীর পরিচালক ও বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, বিশ্বনাথ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ ও কথা সাহিত্যিক তাপসী চক্রবর্তি লিপি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী, কবি ও কথা সাহিত্যিক ওয়াহিদ সারো, ব্যবসায়ী এ টি এম শোয়েব, কবি আয়শা মুন্নী ও কবি শাব্বির জালালাবাদী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক আল-আমিন। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে সিলেটের সাহিত্যিক ও কবিদেও মিলনমেলায়পরিণত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রবাসে থেকেও বাংলাভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত থাকতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
অতিথিরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে থেকেও দীর্ঘদিন সাহিত্য চর্চা চালিয়ে যাওয়া নিঃসন্দেহে দুঃসাহসিক ও প্রশংসনীয় কাজ। এ সাহিতচর্চায় কবির সহধর্মিণীর আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার কথাও অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয়। তারা বলেন, ‘নুরুল ইসলামের কবিতা বিশ্ববোধের সঙ্গে ব্যক্তিগত অনুভূতির এক সার্থক মেলবন্ধন’।
উল্লেখ্য, কবি মো. নুরুল ইসলাম ইতোমধ্যে ১২টি কাব্যগ্রন্থ প্রকাশ কওে বাংলাসাহিত্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories