February 4, 2026, 12:25 am
Headline :
বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ ৩য় আন্তঃ ইউনিয়ন ও ২৯ তম পৌর টি টুয়েন্টি ক্রিকেট লীগ সুসম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শুভেচ্ছা জ্ঞাপন দেশ কে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই, লজ্জতুন নেছা হাইস্কুলের ৪৩’ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়—গুলজার খাঁন আনন্দ ভ্রমনে প্রকৃতির ‘ছোঁয়া’ মাঠির ‘ঘ্রান’ সবুজের সমারোহে ‘মুগ্ধ’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট নির্বাচিত হলে কোন ধরনের চাঁ’দা’বা’জীকে প্রশ্রয় দেওয়া হবেনা, সূষমবন্টন হবে-খাজাঞ্চীতে তাহসিনা রুশদীর লুনা কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম ……ড. আবুল ফতেহ ফাত্তাহ বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার নেতৃত্বে বিএনপির গণ মিছিল, মায়ের সাথে আবরার’ লাবিব,র উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মী শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে, ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী-শাবিপ্রব ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়ার উপস্থিতিতে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবলের ফাইনাল সম্পন্ন যারা ‘হ্যা ভোটের বি’রো’ধিতা করবে তারা দেশ বি’রো’ধী, বিশ্বনাথে দশ’দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলী
Notice :

নির্বাচিত হলে কোন ধরনের চাঁ’দা’বা’জীকে প্রশ্রয় দেওয়া হবেনা, সূষমবন্টন হবে-খাজাঞ্চীতে তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ বিশ্বনাথ-ওসমানী নগর আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
যার প্রমাণ হচ্ছেন ইলিয়াস আলী। যদি আপনারা বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, তাহলে আপনাদের উন্নয়ন হবে। উন্নয়নের কোনো চিন্তা আপনাদের করতে হবে না।
ইতোমধ্যে আমরা ওসমানীনগরে ৪টি ও বিশ্বনাথে ৬টি বড় রাস্তার সংস্কার কাজের অনুমোদন করিয়েছি। উপজেলা লেভেলে যে সকল বরাদ্দ আসবে, সেগুলো মেরে খাওয়ার কোনো সুযোগ থাকবে না। সেগুলো যাতে সঠিকভাবে বন্টন হয়, তা নিশ্চিত করা হবে। কোনো ধরণের চাঁদবাজীকে প্রশ্রয় দেওয়া হবে না। এই এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিতে বসবাস করবে।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় খাজাঞ্চী রেলক্রসিং পয়েন্টে এ জনসভা অনুষ্ঠিত হয়।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছু পরিকল্পনা করেছেন। আপনাদের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং তাঁর প্রতিনিধি হিসেবে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আর এই এলাকার দায়িত্ব দেন, তবে, আমিও এই পরিকল্পনার অংশ থাকবো-ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যানের পরিকল্পনাগুলো হচ্ছে, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা, বিভিন্ন কাজের জন্য ট্রেনিং দেওয়া ও কারিগরি শিক্ষা প্রদান করা। গরীব ও অসহায় নারীদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা। যাতে তারা সেই টাকা দিয়ে সংসারের ছোটোখাটো প্রয়োজন মেটাতে পারেন। কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা। এই কৃষক কার্ড দিয়ে কৃষি সংক্রান্ত যেমন, বীজ ও সার কমমূল্যে যেন তারা সংগ্রহ করতে পারেন। কৃষকদের যদি ফসল নষ্ট হয়ে যায়, তাহলে সরকারের কাছ থেকে তাদের ভর্তুকি নেওয়ার ব্যবস্থা করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। যে যে ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী নিয়োগ করা হবে। সেখানে যাতে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা থাকে, সে প্রচেষ্টাও আমাদের থাকবে। যেখানে কমিউনিটি ক্লিনিক নেই, সেখানে কিভাবে সেটি করা যায়, সেটাও আমরা পরিকল্পনায় রেখেছি। আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবো। আপনারা নারী সদস্যরা যদি অসুস্থ হয়ে যান, সেই স্বাস্থ্যকর্মীদের ফোন দিলে তারা জরুরি ভিত্তিতে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যাতে ট্রিটমেন্ট করতে পারেন। বিএনপি ক্ষমতায় আসলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও ভাতার ব্যবস্থা করা হবে।’
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল,

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিএনপির প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ সবুজ, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবদলের সদস্য বাবুল আহমদ সুমন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, আরব আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজীব, তালিবপুর সেন্টার কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আশিক মিয়া, এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি আলী হোসাইন, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা আরশ আলী, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সমছু মিয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক বিলকিছ বেগম।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি জামাল উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সালমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories