February 4, 2026, 12:24 am
Headline :
বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ ৩য় আন্তঃ ইউনিয়ন ও ২৯ তম পৌর টি টুয়েন্টি ক্রিকেট লীগ সুসম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শুভেচ্ছা জ্ঞাপন দেশ কে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই, লজ্জতুন নেছা হাইস্কুলের ৪৩’ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়—গুলজার খাঁন আনন্দ ভ্রমনে প্রকৃতির ‘ছোঁয়া’ মাঠির ‘ঘ্রান’ সবুজের সমারোহে ‘মুগ্ধ’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট নির্বাচিত হলে কোন ধরনের চাঁ’দা’বা’জীকে প্রশ্রয় দেওয়া হবেনা, সূষমবন্টন হবে-খাজাঞ্চীতে তাহসিনা রুশদীর লুনা কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম ……ড. আবুল ফতেহ ফাত্তাহ বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার নেতৃত্বে বিএনপির গণ মিছিল, মায়ের সাথে আবরার’ লাবিব,র উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মী শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে, ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী-শাবিপ্রব ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়ার উপস্থিতিতে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবলের ফাইনাল সম্পন্ন যারা ‘হ্যা ভোটের বি’রো’ধিতা করবে তারা দেশ বি’রো’ধী, বিশ্বনাথে দশ’দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলী
Notice :

বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

কুরআনের আলোয় আলোকিত এক উজ্জ্বল প্রজন্ম গড়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানা মাদরাসায় হাফেজ শিক্ষার্থী মোহাম্মদ আলীকে পাগড়ী প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১ লা ফেব্রয়ারী রবিবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত বার্ষিক পুরস্কার ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র আব্দুল্লাহ ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাবীবুর রহমান, মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান’র সভাপতিত্বে ও মাওলানা হাবিবুল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ এইড এইড ইউকের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সহ-সাধারন সম্পাদক আব্দুর রহিম রঞ্জ , অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা জিয়াউল হক,
বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টী আবুল হোসেন মামুন, বিশ্বনাথ প্রেসক্লাবর সাবেক কোষাধক্ষ জামাল মিয়া, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মুস্তাক আহমদ, অনুভূতি ব্যক্ত করেন সদ্য হাফিজ হওয়া মোহাম্মদ আলীর চাচা জাহাঙ্গীর আলম বলেন আমার ভাইয়ের কভুই ইচ্ছে ছিল হাফিজ বানানো, সে দুনিয়াতে নেই, ভাই থাকলে খুবই খুশি হতো। মামা আমীর হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, আব্দুল গণি সন্স মাদরাসার শিক্ষক মাওলানা আফিজ হাসান রাসেল, হাফিজ আল আমিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রহিম রঞ্জ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার গুরুত্বপূর্ণ নসিহা প্রদান করেন। এ সময় তিনি হাফেজ শিক্ষার্থী মোহাম্মদ আলীকে পাগড়ী পরিয়ে দেন এবং বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন।
মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান ও মাওলানা জিয়াউল হক হিফজ সমাপনকারী শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করেন।
বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা এই শিশুরাই আগামীর দেশ ও দশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নৈতিকতায় বড় করতে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই। পাগড়ি লাভের পর শিক্ষার্থীর চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
কুরআনের এই হাফেজরা যেন ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এমন দোয়া ও প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্টানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories