March 9, 2026, 9:11 pm
Headline :
মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত লামাকাজিতে আজিজুর রহমানের ব্যাবস্থাপনায় সোনাপুর চ্যারিটি গ্রুপের দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী প্রদান
Notice :

সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী

নিজস্ব প্রতিবেদকঃ

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেন, বাসিয়া নদীকে রক্ষা করার জন্য সরকার দলীয় নেতাকর্মীদেরকে সর্ব প্রথমে তাদের দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো নিজ খরচে উচ্ছেদ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতেই জনগণ বুঝবেন আপনারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ কাজ করতে চান। আমাদের (বিশ্বনাথে) পৌরসভা আছে, পৌরবাসীও নিয়মিত নিজেদের ট্যাক্স পরিশোধ করছেন। কিন্তু এই ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসক কি কাজ করছেন কিংবা কোথায় কত টাকা খরচ করছেন, তা কিন্তু জনসাধারণকে অবহিত করা হচ্ছে না।
তিন রোববার (৮ মার্চ) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করেছেন। বিএনপিও ভোট গ্রহনের পূর্বে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছেন। কিন্তু নির্বাচনের পর বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জুলাই সনদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আর সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্রতারণা করেছে বিএনপি।

বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলান উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের যৌথ পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম প্রমুখ।
এসময় খেলাফত মজলিস ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories