November 7, 2026, 9:50 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

অ,স্বচ্ছল পরিবারের মধ্যে আর,রাহমান এডুকেশন ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ
মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই স্লোগান নিয়ে
আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদসামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ ই ফেব্রুয়ারী বুধবার এলাহাবাদ রহমান মঞ্জিলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার উদ্যোগে ২ নং খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের একজন, কান্দি গ্রামের একজন, পাকিছিরি গ্রামের একজন সহ কয়েকটি পরিবার কে নগদ অর্থ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ উপদেষ্টা জনাব হাজী আব্দুস ছবুর এর সভাপতিত্বে ও আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ সেক্রেটারি মাওলানা আবদুল মালিক এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন সাদী, বিশেষ অতিথি ছিলেন আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা ও তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মাশুক আহমদ আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা ও তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বি মৌলভী আব্দুস সালাম, আর রাহমান ট্রাস্ট বাংলাদেশ অন্যতম শুভাকাংখ‍্যী কারী হাফিজ মুস্তাফা আহমদ, পাকিছিরি গ্রামের বিশিষ্ট মুরুব্বী জনাব আবদুল হান্নান প্রমুখ।
মেহমান বৃন্দ বলেন সমাজের অসহায় ও সম্বলহীন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

আর রাহমান এডুকেশন ট্রাষ্ট কর্তৃক এসব আর্তমানবতার কার্যক্রম সমাজের অবহেলিত মানুষের দুর্দিনের সহায়তা সত্যিই প্রসংশা যোগ্য, আগামীতে আর,রাহমান এডুকেশন ট্রাষ্টের এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক এই প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories