September 30, 2026, 9:50 pm
Headline :
ওয়ান পাউন্ড হাসপাতাল অতি দ্রুত চিকিৎসা সেবা শুরু করুক, আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো—-বিশ্বনাথে সিলেটের সিভিল সার্জন মোঃ নাসির উদ্দিন বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Notice :

অপপ্রচারে কোন লাভ হবেনা জামায়াত শিবিরের শক্তি সাহস বিগত ১৬ বছর এদেশের জনগণ দেখেছ—মাওঃ হাবিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সকল ইসলাম বিরোধী শক্তি চেয়েছিল বাংলাদেশ থেকে জামায়াত ইসলাম,ছাত্রশিবির ও ইসলামকে নির্মূল করে দিতে। কিন্ত তারা আজ নিজেই নির্মূল হয়ে গেছে। ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী আন্দোলন ঠিকে থাকবে এবং পৃথিবীর কোন শক্তি তা বন্ধ করতে পারবেনা। তিনি গতকাল শনিবার সকালে সিলেটের রশিদপুরে বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ পৌরসভার সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সিলেট-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। 
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,সেক্রেটারী জয়নাল আবেদীন, সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, অফিস সেসেক্রেটারী  মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান ।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন,
বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এ. এইচ.এম আক্তার ফারুক, নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান প্রমূখ।  সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মোঃ সোহরাব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories