September 20, 2026, 1:15 pm
Headline :
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির
Notice :

মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রম নিয়ে সাংবাদিক ও স্থানীয় গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ এলাকায় অবস্থিত নাজাত ইসলামী মারকাজের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের কথা তুলে ধরেন নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।
তিনি জানান, ২০০৮ সালে নাজাত ইসলামী মারকাজের যাত্রা শুরু হয়। পরে ২০১২ সালে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির আওতায় হিফজ ও কওমি বিভাগ, নাজাত মডেল স্কুল এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। পাশাপাশি বয়স্কদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রমও রয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা এবং ব্রেইল পদ্ধতিতে হিফজ শিক্ষা দেওয়া হচ্ছে। এতিম শিক্ষার্থীদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থাও রয়েছে।
এ ছাড়া তিন একর জমিতে কবরস্থান, অ্যাম্বুলেন্স সার্ভিস, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, কর্মহীন মানুষের মধ্যে রিকশা প্রদান, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়।
মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, এসব কার্যক্রম পরিচালনায় দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা রয়েছে। বিশেষ করে লন্ডনপ্রবাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য অনুদান পাওয়া যায়। তাঁদের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের আয়-ব্যয় এবং অনুদানের অর্থ সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়। দেশীয় আইন ও বিধিবিধান অনুসরণ করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মতবিনিময় সভায় নাজাত ইসলামী মারকাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক ও সম্পাদক বকসি ইকবাল আহমদ, আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল, বকসি মিসবাহ উর রহমান, খিজির মুহাম্মদ জুলফিকার, আব্দুর রব, রুবেল আহমেদ, ইসমাইল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম ঘুরে দেখান। এ সময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories