July 30, 2026, 5:15 pm
Headline :
সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ
Notice :

সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম

খ ম জুলফিকার, মৌলভীবাজার:

দীর্ঘদিনের পেশাগত বৈষম্যের অবসান ঘটিয়ে সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেয়েছেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে কর্মরত প্রখ্যাত পিডিয়াট্রিক্স (শিশু) বিশেষজ্ঞ ও মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখা থেকে স্মারক নং-৪৫.০০.০০০০.১৩৯.১২.০০১.২৬.৮৪০, তারিখ: ২৭ জুলাই ২০২৬-এ জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি প্রদান করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের কৃতী সন্তান ডা. মো. আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বিশেষ করে শিশুদের চিকিৎসায় তাঁর দক্ষতা, রোগীর প্রতি আন্তরিকতা, মানবিক আচরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে তিনি মৌলভীবাজারসহ সিলেট বিভাগের মানুষের কাছে একজন আস্থাভাজন ও মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
পারিবারিক জীবনেও তিনি একটি চিকিৎসক পরিবারের সদস্য। তাঁর সহধর্মিণী ডা. নাজমা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসাসেবায় নিবেদিত এই দম্পতি পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং রোগীবান্ধব সেবার জন্য সর্বমহলে প্রশংসিত।
ডা. মো. আজিজুল ইসলামের এই পদোন্নতিকে তাঁর দীর্ঘদিনের মেধা, যোগ্যতা, অধ্যবসায় এবং পেশাগত নিষ্ঠার যথার্থ স্বীকৃতি হিসেবে দেখছেন সহকর্মী, চিকিৎসক সমাজ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। তাঁদের বিশ্বাস, নতুন দায়িত্বে তিনি চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তাঁর এই গৌরবময় অর্জনে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং মৌলভীবাজারবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা ডা. মো. আজিজুল ইসলাম ও তাঁর সহধর্মিণী ডা. নাজমা বেগমের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং ভবিষ্যতের আরও সাফল্য কামনা করেছেন।
এই পদোন্নতি শুধু একজন চিকিৎসকের ব্যক্তিগত অর্জন নয়; এটি মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার জন্যও একটি গর্বের বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories