September 30, 2026, 1:06 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কৃতী সন্তান, কবি, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তৎকালীন মৌলভীবাজার প্রবীণ ছড়াকার প্রয়াত শেখ নুরুল ইকবাল স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্মরণসভায়
সভাপতিত্ব করেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাংবাদিক খিজির মুহাম্মদ জুলফিকার। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা দিলশাদ আহমদ।

অনুষ্ঠানে প্রয়াত শেখ নুরুল ইকবালের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ পাঠ করেন তরুণ্যের প্রতিকৃতি কবি মিনারা আজমী।
সভাপতির পাশাপাশি মঞ্চে মরহুমের পরিবারের প্রতিনিধিত্ব করে আসন গ্রহণ করেন তাঁর সন্তান মিজানুর রহমান এবং ভাতিজা এখলাছুর রহমান। দু’জনেই নুরুল ইকবালকে নিয়ে আবেগঘন স্মৃতি চারণ করেন।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিমুদ্দিন নজরুল, অধ্যক্ষ মো. মহসিন, সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, কবি বদরুল আমিন চৌধুরী সুফি, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংবাদিক বদরুল হাসান জোসেফ ও শাহ নেওয়াজ সুমন, সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সমপাদক সৈয়দ রুহুল আমিন, শিক্ষক শেখ ইশতিয়াক আহমদ, কবি জুনেদ জামান, হাওর রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, ব্যবসায়ী আব্দুল হান্নান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন জেলা শাখার ভারপ্রাপ্ত সহ-সভাপতি দেওয়ান মোনাকিব চৌধুরী এবং মরহুমের ছাত্র প্রকৌশলী সালেহ আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের আরেকটি ব্যতিক্রমী দিক ছিল সময়ানুবর্তিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ। প্রত্যেক বক্তার জন্য দুই মিনিট করে সময় নির্ধারণ করা হয় এবং সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত, সুসংহত ও মূল্যবান বক্তব্য উপস্থাপন করায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের হাতে **‘সময়কে সম্মান, ব্যক্তিত্বের পরিচয়’** শীর্ষক বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়া লন্ডন বইমেলা-২০২৬-এ প্রকাশিত ম্যাগাজিন **‘স্বচিন্তা’**-এর একটি কপি মিরপুর গ্রামের আরেক কৃতী সন্তান ও মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের হাতে সম্পাদক ও প্রকাশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তুলে দেন কবি মিনারা আজমী।

এছাড়া মরহুম শেখ নুরুল ইকবালকে নিয়ে এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধটি জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ-এর ১ জুলাই সংখ্যায় প্রকাশিত হলে তার মুদ্রিত কপি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে তুলে দেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই সঙ্গে প্রবন্ধটি ফ্রেমবন্দি করে মরহুমের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

সবশেষে মরহুম শেখ নুরুল ইকবালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্মরণসভার সমাপ্তি শেষে শীরনী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories