September 25, 2026, 12:57 am
Headline :
বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি
Notice :

দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসের শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, চারিদিকে খুন সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু হত্যা-ধর্ষণ, নিখুজ মানুষ আতংকে দিন কাটাচ্ছে, তিনি আরো বলেন একটি দল বাংলাদেশ থেকে ‘জামায়াতে ইসলামী’র নাম মুছে ফেলতে চেয়ে ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তারাই হারিয়ে গেছে। তারা ভুলে গেছিলেন যে ‘ইসলামের খেদমত’ করাই হচ্ছে জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য, তাই শত ষড়যন্ত্রের পরও জামায়াতে ইসলামী মাথা উচুঁ করেই বাংলাদেশে ঠিকে আছে এবং থাকবে। ইসলাম প্রতিষ্ঠার ওই আন্দোলনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমনকি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে।
তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সিরাতুন্নবী (সাঃ)’ উপলক্ষ্যে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, নবীর সুন্নাহ অনুসরণ ও তাঁর আদর্শ বাস্তবায়নোই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি এবং অনন্ত কল্যাণ নিহিত রয়েছে। আর তাই নবীর দেখানো পথে বাংলাদেশে যতদিন না কালেমার পতাকা উড়ে ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, ততদিন জামায়াতে ইসলামী পিছু হটবে না।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল মুখছিদ আখতার, বায়তুলমাল সেক্রেটারী আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদি, লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলী, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সহিদুর রহমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোজাহিদ আলী। এসময় আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories