November 6, 2026, 8:42 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

গ্রেটার কামাল বাজার ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউ,কে শুরু থেকে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করছে……বখতিয়ার খাঁন

নিজস্ব প্রতিবেদকঃ

গ্রেটার কামাল বাজার ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউ,কের পক্ষ থেকে বৃহত্তর কামাল বাজার এলাকায় ঈদ উপহার প্রদান করা হয়েছে।

২৫ শে মার্চ ২৪ রমজান রোজ মঙ্গলবার বিকালে আয়শা মনোয়ারা মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমির ব্যাবস্থাপনায় একাডেমির সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও একাডেমির সাংগঠনিক সম্পাদক হামিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুস সালাম ভারপ্রাপ্ত সুপার: আয়শা মনোয়ারা মহিলা দাখিল মাদ্রাসা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী গ্রেটার কামাল বাজার ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউ,কের সেক্রেটারি জেনারেল বখতিয়ার খাঁন।

তিনি বলেন আমাদের সংঘঠনের প্রতি আপনাদের অনেক চাওয়া পাওয়ার দাবি আছে, আমরা সংঘঠনের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, গ্রেটার কামাল বাজার ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউ,কে শুরু থেকে এই অঞ্চলের শিক্ষা চিকিৎসা খেলাধুলা বর্তমান যুবসমাজের অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছে, আপনার আমাদের সংঘঠনের চেয়ারপার্সন এই অঞ্চলের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী এমদাদুর রহমান এমদাদ সহ সকলে জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের সংঘঠন আপনাদের সুখে দুঃখে পাশে আছে ভবিষ্যতে ও পাশে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুহিবুর রহমান সহ-সভাপতি গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমি, মোঃ মকব্বির আলী সাধারণ সম্পাদক গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমি
ও যুগ্ম সম্পাদক আজম আলী, উপস্থিত ছিলেন
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কামাল বাজার শাখার ডেপুটি ইনচার্জ আনোয়ার হোসেন, সুহেল আহমদ, সাহেদ আহমদ, মুনসুর আহমদ প্রমুখ।

উল্লেখ্য বৃহত্তর কামাল বাজার এলাকায় প্রতিবারের মতো এবার ও ৪০ টি গ্রামের প্রায় তিনশত জন নিম্ন আয় ও অস্বচ্ছল মানুষের মধ্যে নগদ অর্থ প্রধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories