June 27, 2026, 9:35 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

ফিলিস্তিনে ই’স’রা’ই’লী গ’ণ’হ’ত্যা’র প্রতিবাদে স্লোগানে উ’ত্তা’ল বিশ্বনাথ পৌর শহর

নিজস্ব প্রতিবেদকঃ

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ পৌর শহর। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা পৌর শহরে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে খন্ড খন্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ ও ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ এ রকম নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় মানবতাবিরোধী অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানিয়ে ইসরাইলের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।

শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পরপরই পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা গেটের সামন থেকে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পৃথক ব্যানারে ব্যানারে বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থা, ফ্রেন্ডস স্টাফ বিশ্বনাথ ও স্বপ্নচূড়া ইসলামমী তরুণ সংঘ বিক্ষোভ করে।  
এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে’সহ নানা স্লোগান দিতে থাকেন। মিছিলে শিশুদের প্রতিকী লাশ নিয়ে অংশ নেন বিক্ষোভকারীরা।
বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা মুখতার হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবীদ ও সংগঠক আমজাদ হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা ফারহান হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ খান, ছাত্রনেতা শাহ টিপু, মো. শিমুল, সংগঠক আব্দুল্লাহ আবির, মো. রিপন আহমদ, আশরাফুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories