June 27, 2026, 12:03 pm
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গভীর রাতে টিলার ধসে, একই পরিবারের ৪ জনের মৃ*ত্যু

কামাল খান……

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় টিলার মাটি ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে।

টানা বৃষ্টির কারণে শনিবার দিবাগত রাত ২টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), রহিমা বেগম; তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) ।
স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাশে। শনিবার গভীররাতে সেখানে টিলার মাটি ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলার মাটি ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories