নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান দাবি ও বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৯ আগষ্ট শনিবার বিকেলে উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে পৌর শহরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিশাল মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলার-পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে দলের দায়িত্বশীলদের নেতৃত্বে বেশ কয়েকটি খন্ড খন্ড মিছিল পৌর এলাকায় অবস্থান করে। পুরো পৌর শহরটি মিছিলের নগরীতে পরিণত হয়। এসময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন-স্লোগানে মুখরিত করে রাখেন পুরো পৌরশহর।
এ মিছিলে উপজেলা ও পৌর এলাকার কয়েক হাজার ইলিয়াসপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। মিছিলকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মাথায় ছিল বিভিন্ন রংকের ক্যাপ। পৌর শহরে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। পৌরশহরটি বিকেলে বিএনপির নেতাকর্মীর দখলে ছিল। আবারও ইলিয়াস নিখোঁজ ইস্যুতে উত্তাল বিশ্বনাথ। মিছিলে, উপজেলা-পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও ইলিয়াসপ্রেমী হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১২ সালে ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালক আনসার আলী। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৩ এপ্রিল বিশ্বনাথে ত্রি-মুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়। এতে বিএনপির তিনকর্মী প্রাণ হারান। এঘটনায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীও মামলার আসামি হন এবং কয়েকশক নেতাকর্মী কারাবরণ করেন।