May 1, 2026, 7:35 am
Headline :
বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :

নিজের জন্য নয়, ধর্মবর্ণ নির্বিশেষে সবার কল্যাণ নিশ্চিত করতে নির্বাচনে এসেছি——অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন- আমি নিজের জন্য নয় ধর্মবর্ণ নির্বিশেষে সবার কল্যাণ নিশ্চিত করতে নির্বাচনে এসেছি, আমি এমপি নির্বাচিত হই বা না হই আমার এলাকার সনাতনী সম্প্রদায় সহ সকল মানুষের জন্য কাজ করে যাবো। আপনারা আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানালে সাধ্য অনুযায়ী আপনাদের পাশে দাড়াবার চেষ্টা করবো।

২৩ শনিবার আগস্ট, ওসমানী নগরের গোয়ালাবাজারস্থ এক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওসমানীনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীনের সভাপতিত্ব ও ওসমানীনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলাম শাহজাহানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মোঃ আনহার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন সিদ্দিকী, ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার।

সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যন্দ্র কুমার দেব, ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, শিক্ষক নেতা মনোজ দাস পুরকায়স্থ, ইসকন ওসমানীনগরের পরিচালক সখা মধু মঙ্গল ব্রক্ষ্মাচারী, যুব মহাজোটের সভাপতি শক্তি দেব সঞ্জয়, ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, সাধারণ সম্পাদক দেবব্রত দেব শিমুল, প্রভাত দেব, সন্ধানী প্রতিনিধি অশোক কুমার দেব, বনিক সমিতির সহ সাধারণ সম্পাদক নেফুর গুন ও ডা. সুবোধ দেব প্রমুখ।

উপস্থিত সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা সমাবেশকে স্বাগত জানিয়ে বলেন- আজকের এই প্রোগ্রামে আমরা অভিভূত হয়েছি,আমাদের এখানে ধর্মীয় সম্প্রীতি রখেছ যা ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে।

সমাবেশে উপজেলার বিভিন্ন মন্দির,মঠ ও সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories