June 24, 2026, 11:49 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

জামায়াতে ইসলামীর প্রার্থীরা, যে অবস্থায় এমপি নির্বাচিত হবেন, ৫ বছর পরে তাঁর অবস্থা একই থাকবে—অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের দুঃখ-দূর্দশা দূর হবে, সকল ধর্মের মানুষই পাবেন ন্যায় বিচার। আর ক্ষমতায় না গেলেও জামায়াত এদেশের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে। যেমন করি ছিলো করোনাকালীন সময়ে। অন্যান্য রাজনৈতিক দলের সবাই যখন করোনা আক্রান্ত হওয়ার ভরে নিজেকে নিরাপদ রাখতে ব্যস্থ ছিলেন, ঠিক তখনই জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষকে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা প্রদান করেন। জামায়াত কাউকে খুশি করার রাজনীতি করে না, জামায়াত আল্লাহর সন্তুষ্ঠি ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। তাই আপনারা বিশ্বাস রাখুন, জামায়াতে ইসলামী কোন কর্মী কখনোও মানুষের সম্পদ বা হক আত্মসাৎ করবে না।

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘দেওকলস ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন’ জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে ‘দাঁড়িপাল্লা প্রতীক ও তাঁর’র সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অধ্যাপক আব্দুল হান্নান আরোও বলেন, জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে যে, যে অবস্থায় এমপি নির্বাচিত হবেন, ৫ বছর পরে তাঁর অবস্থা একই থাকবে। তাঁর সম্পদ একটুও বাড়বে না, বরং কমতে পারে। তাছাড়া যারা নির্বাচিত হবেন, তারা জামায়াতের এমপি নন, তারা হবেন নিজ নিজ নির্র্বাচনী আসনের প্রত্যেকটি মানুষের এমপি। সমানভাবে সকলকে নিয়ে জনগনের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করবেন। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ করে দেয়ার জন্য আপনাদের প্রতি আহবান রইল।
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারী শামীম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহীন, এসিস্টেন্ট সেক্রেটারী শাফির আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জাহেদ আহমদ, জেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা সাদিক সিকান্দার, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান জিলু, শাহ নেছাওর আলী, শাহ রেদুয়ান খান, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল মজিদ, সংগঠক আব্দুল কাইয়ুম।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সদস্য আলমগীর হোসেন ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আব্দুল মতিন, জসিম উদ্দিন কাওছার। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories