September 23, 2026, 9:03 am
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ শে জুন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার বাবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি।

খাজাঞ্চীে ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ,খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম,কামাল হোসাইন, জামায়াত নেতা আব্দুল হেকিম, গোলাম রব্বানী, মেরাজ আলী, আব্দুল ওয়াহিদ,নাছির উদ্দিন,সাহেদ আহমদ,শাহরিয়ার আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে ইউনিয়ন কমপ্লেক্স আঙ্গিনায় অতিথিবৃন্দ ও নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories