October 21, 2026, 11:48 pm
Headline :
শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন প্রবাসে বিশ্বনাথের গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট নির্বাচনে সম্মানিত ট্রাষ্টিদের প্রতি ইসি মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের আবেদন খাজাঞ্চী একাডেমি এন্ড স্কুলের প্রতিষ্টাতা মরহুম আলহাজ্ব আব্দুল হান্নানের ২য় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটি,র অনুমোদন, দায়িত্বে যারা.. বিশ্বনাথে বাংলাদেশ রি,জেনারেশন ট্রাস্ট-BRT-UK র অর্থায়নে শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি!
Notice :

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের বাংলাদেশে স্থায়ী অফিস (বিশ্বনাথ নতুন বাজারে) উদ্বোধন করা হয়েছে।

৬ জুন শনিবার বাদ মাগরিব বিশ্বনাথ নতুন বাজারে ফিতা ও কেক কেটে উদ্বোধক হিসেবে অফিসের উদ্বোধন করেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ভাইস প্রেসিডেন্ট আশরাফ খান ও রাজু মিয়া।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজি দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু।
বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, ব্যবসায়ী দুলাল আহমদ।

সভায় বক্তারা বলেন খুব অল্প সময়ে খেলাধুলা ধর্মীয় সাংস্কৃতি ও সামাজিক অবদানের জন্য বিশ্বনাথের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে, আমরা এই সংঘঠেনের সকল দায়িত্বশীল ও সদস্যদের ধন্যবাদ জানাই, এবং আশা করবো আগামীতে তাদের এই সমাজ সংস্কার মূলক কার্যক্রম আরো বেগবান হবে।
অনুষ্ঠানে এস এনবি,র পরিচালক মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের প্রধান সমন্বয়ক দিলোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন সমন্বয়ক সাবেক কৃতি ফুটবলার শাহাব উদ্দিন সাবুল, সাইফুদ্দিন, লিটন আহমদ, ফয়ছল আহমদ।

আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেল, সাধারণ সম্পাদক সুহাগ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ইমন, প্রচার সম্পাদক রেদওয়ান বিন লোকমান, বিশ্বনাথ পৌর ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, হাফিজ লুৎফুর রহমান।

কোরআন তেলাওয়াত করেন তৃতীয় আন্তঃ ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী মুহিবুর রহমান মিজান, ও দোয়া পরিচালনা করেন আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের পরিচালক মাওলানা মোক্তার হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories