November 5, 2026, 9:11 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

সিলেট ২ বিশ্বনাথ-ওসমানী নগর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান মনোনয়ন ফরম সংগ্রহ করলেন

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২(বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনে অংশগ্রহনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম,অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী,বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, ওসমানীনগর জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ,বিশ্বনাথ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান,ওসমানীনগর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুমিনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
অধ্যাপক আব্দুল হান্নান বলেন,জনগণের সমর্থন ও ভালবাসায় বিজয়ী হলে সিলেট-২ আসনটিকে সমৃদ্ধ,ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো।শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ এলাকার মানুষের মৌলিক অধিকার পুরণে সচেষ্ট থেকে শোষণমুক্ত শান্তি ও উন্নয়নমুখী আদর্শ এলাকা গড়ে তুলবো।এজন্য আগামী নির্বাচনে প্রবাসীসহ এলাকার সকল শ্রেণি পেশার জনসাধারণ সহযোগিতা ও দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories