April 15, 2026, 8:49 pm
Headline :
ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত নিজ গ্রামের মানুষের প্রতি দৃ’ষ্ট’তা অ’নৈ’তিক কাজে জড়িত থাকার অভিযোগে জালাল,র বিরুদ্ধে বিশাল মানববন্ধন ঘর তৈরীর জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আর রাহমান এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথে অ’প’রা’ধ প্রবণতা চু’রি-ডা’কা’তি-ছি’ন’তা’ই-জু’য়া ও মা’দ’ক ক্রয়-বিক্রয় বন্ধে’ সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণের পাশে থাকতে চাই, বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিব মালয়েশিয়ায় ভ্রমণরত সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ বিগত ১৭ বছর আমরা স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পাইনি——এমপি তাহসিনা রুশদীর লুনা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উন্নয়ন কাজের উদ্বোধনে ব্যস্ত ঈদ পরবর্তী দু’দিন এমপি তাহসিনা রুশদীর লুনার বিশ্বনাথে ছাত্রদল নেতার পিতার মৃত্যুত্বে মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের শোক প্রকাশ
Notice :

আজীবন দলের জন্য কাজ করে যাওয়া শাহ তাজুল ইসলাম দলের মনোনয়নে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থীতার বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্য প্রবাসী ও প্রভাবশালী বিএনপি নেতা শাহ তাজুল ইসলাম।

মুঠোফোনে প্রতিবেককে তিনি জানিয়েছেন, জনমানুষের ভালোবাসায় তিনি প্রার্থী হতে আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁর প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসা যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, ব্রাডফোর্ড যুবদলের সাবেক সভাপতি ও ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র সভাপতি শাহ তাজুল ইসলাম বিশ্বনাথ পৌরসভার আসন্ন নির্বাচনে ‘মেয়র’ পদপ্রার্থী হয়ে নির্বাচন করতে ইচ্ছুক।
দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। নিয়মিত স্থানীয় রাজনীতির খোঁজ খবর রাখার পাশাপাশি দলের নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীর পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে স্বশরীরেই উপস্থিত থেকে নিজেকে সম্পৃক্ত রাখছেন জনসাধারণের সাথে। ফলে সামাজিক-রাজনৈতিক ও অর্থনীতির ক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করে ধরে রাখার পাশাপাশি ‘দেশে ও প্রবাসে’ থাকা বাঙালী কমিউনিটিতে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা। জনগণের ভালোবাসা আর দলের সিদ্ধান্ত এই দুইয়ের সমন্বয় ঘটিয়েই এগোতে চান তিনি।
বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য ‘মেয়র’ পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম বলেন, সর্বমহলের অনুপ্রেরণা থেকেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। যদি আমার দল (বিএনপি) আমাকে মনোনয়ন দেয়, তবেই আমি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে নির্বাচনী ময়দানে নামব।

পরিচিতিঃ নাম-শাহ তাজুল ইসলাম গ্রাম-মিয়াজানের গাও, ৬নং ওয়ার্ড বিশ্বনাথ পৌরসভা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি দৌলতপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সিলেট সরকারি কলেজ ও সিলেট এমসি কলেজের পাঠ শেষে পাড়ি জমান প্রবাস নামক বিদেশে বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।
রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক পথচলা দৌলতপুর ইউনিয়ন থেকে শুরু করে তারি ধারাবাহিকতায়, ছাত্রদল সিলেট সরকারি কলেজ ও এমসি কলেজ এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়কের দায়ীত্ব দক্ষতার সহিত পালন করেন। তিনি ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক বিশ্বনাথ উপজেলা ছাত্রদল.
নির্বাচিত সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক বিশ্বনাথ উপজেলা ছাত্রদল. সাবেক সভাপতি ব্রাডফোড যুবদল যুক্তরাজ্য,(২০১১) সাবেক সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবদল(২০১১) সাবেক জোনাল সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবদল ২০১৭) সহ সভাপতি
দৌলতপুর জাতীয়তাবাদী ফোরাম ইউকে।
সংগঠক ট্রাস্টি মেম্বার-ওল্ডহ‍্যাম সেন্টাল মসজিদ, সভাপতি ওল্ডহ‍্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকে, সহ-সভাপতি (BBFC UK),
এডুকেশন সেক্রেটারি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
ট্রাস্টি বিশ্বনাথ প্রবাসী ইডোকেশন ট্রাস্ট, ট্রাস্টি দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয‍্যালফেয়ার ট্রাস্ট,

তিনি প্রতিবেদকের মাধ্যমে দেশ ও প্রবাসে থাকা সকল নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সহপাঠী, কর্মী সমর্থক ও সাধারণ জনসাধারণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন সকলের আন্তরিক সহযোগিতা পেলে দলের চুড়ান্ত মুল্যায়নে যদি নমিনেশন পাই তাহলে একটি আধুনিক সময়োপযোগী বিশ্বনাথ পৌরসভা ঘঠনের লক্ষে এম ইলিয়াস আলীর স্বপ্নের পৌরসিটি গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে আপনাদের পাশে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories