March 9, 2026, 10:47 pm
Headline :
মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত লামাকাজিতে আজিজুর রহমানের ব্যাবস্থাপনায় সোনাপুর চ্যারিটি গ্রুপের দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী প্রদান
Notice :

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদক:
সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর বলেছেন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রবাসীরা দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করে। প্রবাসীরা প্রতিটি বন্যা, খরা সহ সর্বপ্রকার প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকেন, পরিত্র রমজান মাসে ও অসহায় মানুষকে সহায়তা প্রদানে সব সময় এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ায়। অনেক সময় প্রবাসীরা বিভিন্ন সময় তাদের কর্মসূচি পালন করে থাকেন। তাদের এ অবদান সত্যিই প্রসংসার দাবী রাখে।
তিনি বৃহৎস্পতিবার (৫ মার্চ) বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে ও অর্থায়নে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুমা রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্ঠা আব্দুল মান্নান রিপন, সামছুল ইসলাম, ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের ইউকে শাখার সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী আল-আমিন, সংগঠনের সহসাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের অর্থ সম্পাদক নূর উদ্দিন সামী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জামিল আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ২ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের উপদেষ্ঠা আসাদুজামান নূর আসাদ, তজম্মুল আলী রাজু, তারেক আহমদ খজির, ইমাম উদ্দিন, শাহ আমির উদ্দিন, তানিমুল ইসলাম তামিম, খালেদ মিয়া, সংগঠক ওয়াসিম উদ্দিন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহসভাপতি তাজুল ইসলাম সাজু, দিলোয়ার হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, দপ্তর সৎম্পাদক এবাদুল হক, ক্রীড়া সম্পাদক তামজিদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য তাজুল ইসলাম, হাসান আল-মামুন, উমায়ের আহমদ, নাবেদ উমর, রাকিব আলী, সাজ্জাদুল ইসলাম সাজু, মিশকাত আল-ফাতিন, জয়নুল ইসলাম, তাহমিদ আল আবির, শরিফ উদ্দিন আহমদ, এমাদুর রহমান ইমাদ, শিমুল আহমদ, শাহ উবাইদ রহমান, নিয়াজ আহমদ নাদিম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৬০ জন মধ্যবিত্ত ও ২শত দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ডেফোডিল এসোসিয়েশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories