November 6, 2026, 10:18 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃনমুল থেকে উঠে আসা যুক্তরাজ্য প্রবাসী রুহেল মিয়া।

দেশে থাকাকালীন এম ইলিয়াস আলীর রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের মাধ্যমে রাজনীতির সূচনা হয় রুহেল মিয়ার, এম ইলিয়াস আলীর উন্নয়নে মুগ্ধ হয়ে পুরোদমে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংঘঠনের সাথে জড়িত থেকে কাজ করে চলেছেন নিজ মাতৃভূমি বিশ্বনাথের সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের লক্ষে।

বর্তমানে তিনি ইংল্যান্ডের ব্রাডফ্রুড শহরের বাসিন্দা, সেখানে সক্রিয় দলীয় রাজনীতির সংগে, একাধিকবার সভাপতির দায়ীত্ব পালন করেছেন ব্রার্ডফ্রুড যুবদলের।
সেখান থেকে ও দেশের মানুষ এবং বিগত আওয়ামী সরকারে আমলে নির্যাতিত নেতাকর্মীর সার্বিক সহায়তায় পাশে থেকেছেন, যতবারই দেশে আসেন সর্বোচ্চ অগ্রাধিকার দেন দলীয় কর্মসূচি ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খুজ খবর নেন অসহায় দিনমজুর মানুষের।
ইতিমধ্যে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ১২ ই ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদির লুনার নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করতে দেশে এসে দিনরাত মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে রেখেছেন অপরিসীম ভুমিকা।
যা ১২ ই ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার বিজয়ের মাধ্যমে তা প্রতিফলিত হয়েছে।
প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান নির্বাচন করার উদ্দেশ্যই হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে জনগণের সেবায় অংশগ্রহণ করা, আমি জনসেবাকে পছন্দ করি সেই ছোটকাল থেকেই। দলীয় মনোনয়ন চাইবেন কিনা জানতে চাইলে বলেন অবশ্যই আমি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার দল ও নেত্রীর কাছে (তাহসিনা রুশদীর লুনা এমপি) দলীয় মনোনয়ন চাইবো।
পরিশেষে আপনার মাধ্যমে আমার বিশ্বনাথ পৌরবাসীর কাছে সালাম ও শুভেচ্ছা জানাই, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো, আপনারা আমার জন্য দোয়া করবেন।

———রুহেল মিয়া, মেয়র পদপ্রার্থী বিশ্বনাথ পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories