নিজস্ব প্রতিবেদকঃ
আগামী সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং গরীবের মানবিক ডাক্তার খ্যাত বিশিষ্ট সমাজসেবক ডাক্তার খলিলুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সদর উপজেলা সহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় ডাক্তার খলিলুর রহমান বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। সিলেট সদর উপজেলার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি সদর উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, সিলেট সদর উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর সদর উপজেলা গড়ে তুলি।”
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “ঈদ মোবারক, আমাদের সিলেট সদর উপজেলা হোক শান্তি সমৃদ্ধি সম্প্রিতির জনপদ।
শুভেচ্ছান্তে——ডাক্তার খলিলুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিলেট সদর উপজেলা।