নিজস্ব প্রতিবেদকঃ
আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালকের ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ পৌরসভা সহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা হাজি রইছ আলী ও প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদ বলেন, ত্যাগের বার্তা নিয়ে প্রত্যেক মুসলিমের দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ’ ঈদুল আযহা।
ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব। বিশ্বনাথের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে বিশ্বনাথ উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।”
তারা আরও বলেন সুস্থ সাংস্কৃতিক ইসলামি আদর্শে আমাদের এ নতুন প্রজন্ম যেনো উজ্জীবিত হয় সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের সকল কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে আসুন আমরা গড়ে তুলি একটি হিংসা হানাহানি মুক্ত সুন্দর সুনির্মল বিশ্বনাথ তথা এই জনপদ ঈদুল আযহা ত্যাগের মর্মবাণী-ই হোক আমাদের আগামীর পথচলার অঙ্গীকার, এই পবিত্র ক্ষণে আমরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং মিলেমিশে একটি সুন্দর জনপদ গড়ে তুলি।”
পরিশেষে তারা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “ঈদ মোবারক, আমাদের বিশ্বনাথ হোক সম্প্রীতির বিশ্বনাথ।”
শুভেচ্ছান্তে——-সম্ভাব্য: হাজি রইছ আলী প্রধান উপদেষ্টা ও এম কাওছার আহমদ প্রতিষ্ঠাতা পরিচালক, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ।