নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় শহীদ মইন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন।
এস ডি এম জগিং ক্লাব আজকে মালনীছড়া চা বাগানের এক মনোরম প্রাকৃতিক পরিবেশে রেজাউল হাসান কয়েস লোধী কে আন্তরিক পরিবেশে সংবর্ধনা দেয়া হয়েছে।
সিলেটকে আধুনিক ও পরিকল্পিত করে গড়ে তোলার এক বিশাল স্বপ্নের সূচনা সিলেট মহানগরী ও এর আশেপাশের এলাকাকে পরিকল্পিত, পরিবেশসম্মত এবং টেকসই উন্নয়নের আওতায় আনার লক্ষ্যেই যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। এই সংস্থার চেয়ারম্যান হিসেবে একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতৃত্বকে পাওয়ায় সিলেটের সর্বস্তরের মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী।
জননেতা থেকে উন্নয়নের রূপকার সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা, সিলেটের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত চাহিদা বুঝতে তাঁকে বিশেষভাবে সাহায্য করবে। তার এই নতুন পথচলা ও ঐতিহাসিক দায়িত্ব পালনে আমরা আনন্দিত ও গর্বিত। নবগঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর সুদক্ষ পরিচালনায় সিলেট পরিণত হোক এক অনন্য ও আধুনিক মডেল শহরে—এই শুভকামনা ও প্রত্যাশা রইল।
শহীদ মইন উদ্দিন জগিং ক্লাবের সংবর্ধনা আজ শুক্রবার সকালে সিলেটের চা বাগান পাহাড় বেষ্টিত এক মনোরম পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপস্থিত ছিলেন ড: মুমিনুল হক, রুম্মান আহমেদ, মোঃ আবুল কালাম, পাভেল কোরেশি, মো ফকরুজ্জামান, পাভেল আহমেদ, আশরাফ গাজী, আব্দুল মালিক খলিলুর রহমান মাসুক, মো ওমর আলী, কুতুব আলী, হাবিবুর রহমান জুনেদ, জাকিরুল ইসলাম, জাকের মুনশি, মিজানুর রহমান ,ইশা তালুকদার, এনাম আহমেদ, আহাদ আহমেদ, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, খায়রুল আহমেদ সহ আরও অনেক সদস্য বৃন্দ।
আপ্যায়নে ছিলেন ক্লাব সদস্য মো: মুজিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী।