November 6, 2026, 10:50 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই

নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র তিনটি ঘর পেলো বিশ্বনাথের তিনটি অসহায় পরিবার।
সোমবার (২৭শে জুলাই ) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে পাওয়া তিনটি গৃহহীন পরিবার শেল্টার প্রজেক্টের ৫২০,৫১০ ও ৫০৯ নং এ ঘর তিনটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সমাজ সেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন,মানবতার কল্যাণে সিডস অফ সাদাকাহের এই মহৎ উদ্যোগ অসহায় ও দুস্থ পরিবারগুলোর জন্য একটি নতুন আশ্রয়, একটি নতুন সম্ভাবনা।এ সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় এ তিনটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়ায় সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং এর মতো সমাজের বিত্তশালীরা এ ধরনের কাজে এগিয়ে এলে সমাজ থেকে অনেকাংশেই অভার দুর হবে।তিনি আরো বলেন,এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করেনা বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

আরে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল আলী,ইঞ্জিনিয়ার সালেহ আহমদ,তাজুল ইসলাম,আক্কল আলী,হাবিবুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে তিনটি ঘর তিনটি অসহায় পরিবারের মধ্যে হস্তান্তর করেন অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories