August 16, 2026, 8:56 pm
Headline :
‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম
Notice :

‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে বিশ্বনাথ উপজেলা ও খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং আগামী খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার ৬নম্বর ওয়ার্ডস্থ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবলপুর গ্রামের প্রবীণ মুরুব্বি ও স্থানীয় বিএনপি নেতা সফিক মিয়ার সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান, কবি ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুল আমিন কবির মেম্বার, ধনাই মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজেক আলী।
এছাড়াও খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ৬ নম্বর ওয়ার্ডের ইউনুছ আলী, হারুন আলী, হারিছ আলী, সফিক আহমদ, আত্তই মিয়া ও মখবুল আলী; ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ মিয়া, সাধারণ সম্পাদক আপ্তাব আলী ও সাংগঠনিক সম্পাদক আরশ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান ও মনির আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আপ্তাব উদ্দিন, সহ-সভাপতি মাসুক মিয়া, শামিম আহমদ, আবুল লেইছ, ফারুক মিয়া, আকবুল আলী ও লয়লুছ আলী।

স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর, যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া, দেলোয়ার হোসেন, আরশ আলী, তাজুল ইসলাম, জুবেল আহমদ, আবুল আহমদ, মিজান আহমদ, লায়েছ আহমদ, জলাল আহমদ, ইমরান আহমদ এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি খালেদ আহমদ ও মৌরশ আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে দুই প্রবাসীকে সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয় এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories