September 4, 2026, 4:06 am
Headline :
বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজঃ কা’রা নি’র্যা’তিত অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছব্বির আলী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। বিশ্বনাথের লামাকাজিতে সোনাপুর চ্যারেটি গ্রুপ কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান বিয়ানীবাজার ক্যা’ন্সা’র অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে কলেজ পরিদর্শক স্যারের প্রতিনিধি দল বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক ২৬ সনে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান ‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান
Notice :

সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক কালবেলার বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক নবীন সোহেলের পিতা সোনাফর আলী আর নেই। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ পৌরসভার কাউপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মরহুম সোনাফর আলী দীর্ঘদিন ধরে প্যারালাইসেস রোগে ভুগছিলেন। বুধবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-চার মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নবীন সোহেলের পিতার মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি রহমত আলী, জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, সদস্য আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, সাবেক সদস্য রফিকুল ইসলাম কামাল, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, মোঃ জাহান মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories