September 13, 2026, 4:17 am
Headline :
বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক নির্ধারিত মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজঃ কা’রা নি’র্যা’তিত অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছব্বির আলী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী
Notice :

সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের শিক্ষার্থী মো. তাজরিয়ান রশিদ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার জন্য প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের মেধাভিত্তিক বৃত্তি অর্জন করেছেন।

২০২৬ সালে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (BEng) প্রোগ্রামে ভর্তির জন্য তিনি এ বৃত্তি পান। বৃত্তিটির মূল্য ৭৫ হাজার ৩০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ২৬ লাখ টাকা। এর আওতায় তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ হবে। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত মাত্র ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জায়গা করে নিয়ে তাজরিয়ান এ বৃত্তি অর্জন করেন।

এর আগে ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লাইমাউথে রোবোটিকস ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য তাজরিয়ান ৫০ শতাংশ মেধাভিত্তিক বৃত্তি পেয়েছিলেন। তিন বছরে ওই বৃত্তির মূল্য ছিল ২৮ হাজার ৮০০ পাউন্ড।

তাজরিয়ানের একাডেমিক পথচলাতেও রয়েছে একাধিক সাফল্য। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.৬১ অর্জন করেন। পরে বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা শুরু করেন সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড লেভেল (IAL) পর্যায়ে গণিতে A*, পদার্থবিজ্ঞানে A এবং ফারদার ম্যাথমেটিকসে A* অর্জন করেন। এ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন Pearson Edexcel High Achiever Award।

শুধু নিজের পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকেননি তাজরিয়ান। শিক্ষার্থীদের পড়ানো ও একাডেমিক মেন্টরিংয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তাঁর উদ্যোগে গড়ে ওঠা ‘এ-লেভেল ক্র্যাশ কোর্সেস’ (ALCC) নামে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের IGCSE ও A-Level শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে শিক্ষা ও একাডেমিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

তাজরিয়ানের বাবা ইঞ্জিনিয়ার মো. হাসানুর রশীদ এবং মা রওশন রশীদ। পরিবারের তৃতীয় পুত্র তাজরিয়ানের এই অর্জনে আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

সিলেটের এই তরুণের আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক বৃত্তি অর্জন উচ্চশিক্ষায় তাঁর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার পরিচয় দিচ্ছে। তাঁর এই সাফল্য ভবিষ্যতে দেশের আরও শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করবে বলে আশা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories