নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের লন্ডনে নিজ ইউনিয়নের আর্তসামাজিক উন্নয়নে ঘঠিত খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত।
গত ১৭ ই নভেম্ভর রাতে ব্রিকলেনের অস্থায়ী কার্যালয়ে ফলিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিব মিয়ার পরিচালনায়, বক্তব্য রাখেন, সহ-সভাপতি কামাল উদ্দিন সাবলু, রেদোয়ান আহমদ সোহেল, ট্রেজারার আশরাফ আহমদ, আব্দুল বাছিত রফি, মাহমুদুর রহমান মান্না, আবুল কালাম, রুবেল আহমদ আফজাল ও ইসমাইল আলী।
আলোচনায় সর্বসম্মতিক্রমে ট্রাষ্টের সদস্য সংখ্যা সংগ্রহ সহ বাংলাদেশে সামাজিক ও শিক্ষা খাতে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় সময়োপযোগী নতুন পরিকল্পনা বাস্তবায়নে সবাই ঐক্যমত পোষন করেন।
সভাপতির বক্তব্যে ফলিক চৌধুরী মিটিংয়ে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন সহ ট্রাস্টের আগামীদিনের সকল কর্মকান্ড যাহাতে সফলতার সহিত সম্পন্ন করা যায় সকলকে সেই দিকে আন্তরিক হওয়ার অনুরুধ ব্যাক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।