নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ,কের নির্বাচনে ট্রাস্টি পদে নির্বাচিত হওয়ায় খাজাঞ্চী ইউনিয়নের কৃতি সন্তান খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফিকে সংঘঠনের সভাপতির নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
গত ১৭ ই নভেম্ভর রাতে ব্রিকলেনের একটি হলরুমে এ সম্মাননা জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক হাবিব মিয়া, সহ-সভাপতি কামাল উদ্দিন সাবলু, রেদোয়ান আহমদ সোহেল, ট্রেজারার আশরাফ আহমদ, মাহমুদুর রহমান মান্না, আবুল কালাম, রুবেল আহমদ আফজাল ও ইসমাইল আলী।
আগামী দিনের পথচলা আরো মসৃন, শিক্ষায় খাজাঞ্চী ইউনিয়ন সহ বিশ্বনাথ উপজেলায় যেনো আব্দুল বাছিত রফি আরো গতিশীল সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করে দরিদ্র পীড়িত শিক্ষার্থীর পাশে দাড়াতে পারেন এই আশাবাদ ব্যাক্ত করে সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।