November 18, 2026, 1:49 am
Headline :
পুনরায়-বিশ্বনাথ উপজেলায় নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক আমীর নির্বাচিত। বিয়ে সাদি আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’
Notice :

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৮ বছর। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর।

পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার (২৮ জুন) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএস কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন।

দেশের বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে। ২০২০ সালে পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক দুই বছর ও নারীদের ৭৪ দশমিক পাঁচ বছরে দাঁড়ায়। যা ২০১৯ সালে ছিল যথাক্রমে ৭১ দশমিক এক বছর ও ৭৪ দশমিক দুই বছর।

আসন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর দশমিক ২৪ বছর হারে আয়ু বেড়েছে। অর্থাৎ পাঁচ বছরে গড় আয়ু এক দশমিক দুই বছর বেড়েছে। যা পুরুষের ক্ষেত্রে দশমিক নয় বছর ও নারীদের ক্ষেত্রে এক দশমিক ছয় বছর বেড়েছে।

দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ। দেশে এখন খানার গড় আকার ৪ দশমিক ৩ জন। খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮ দশমিক ৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন। আগের বছর ছিল ১ হাজার ১২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories