September 26, 2026, 5:05 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে সফলতার অবদানে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্য ও বাংলাদেশ দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে যিনি অসাধারণ অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম বিশ্বনাথের কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া। ব্যবসায়ী ও কমিউনিটি লিডার হিসেবে তার সাফল্য যেমন ঈর্ষণীয়, তেমনি সমাজসেবক ও মানবতাবাদী হিসেবে তার অবদান অনুকরণীয়। যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি ঐতিহ্য,কে প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে মাতৃভূমিতে শিক্ষা ও  সমাজসেবা সম্প্রসারণে সর্বত্র তার উপস্থিতি মানবকল্যাণের প্রতীক।

যুক্তরাজ্যে সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সমাজসেবীর ভূমিকা পালন করা কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া “প্রবাসী সম্মাননা ২০২৫” অর্জন করেছেন। এটি শুধু তার পেশাগত সফলতার স্বীকৃতি নয়, বরং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব, অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।

প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্ত এই কমিউনিটি লিডার প্রমাণ করেছেন যে দৃঢ়সংকল্প, আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মিলিয়ে একজন মানুষ তার সমাজ ও দেশের উন্নয়নে কতটা প্রভাবশালী হতে পারে। কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া আমাদের সকলের জন্য অনুপ্রেরণা: সীমাবদ্ধতা নয়, সাহস, পরিশ্রম ও প্রতিশ্রুতি নিয়েই গড়ে ওঠে নেতৃত্ব।

প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সম্মাননা প্রদান ও সেমিনার। সম্মাননা প্রদানের ৬ ক্যাটাগরির মধ্যে ছিল- সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী ও বাংলাদেশি পণ্য আমদানিতে ভূমিকা রাখা।

সম্মাননা প্রদানের লক্ষ্যে এই ৬ ক্যাটাগরিতে প্রবাসীদের কাছ থেকে আবেদন ও জীবনবৃত্তান্ত আহ্বান করে সিলেট জেলা প্রশাসন। এরপর বাছাই করা হয় কিছু সংখ্যক প্রবাসীকে। সম্মাননা প্রদান উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় কিনব্রিজের উত্তরপ্রান্ত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে প্রবাসীদের সংবর্ধনা প্রদান ও সম্মাননা স্মারক তাদের হাতে তুলে দেওয়া হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী ও পুলিশ সুপার কাজী আখতারুল আলম।
সন্ধ্যায় প্রবাসীদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সিলেট সার্কেট হাউজ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories