January 21, 2026, 12:53 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসছেন দেশ ও প্রবাসের তিন পরিচিত মুখ আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বিশ্বনাথ,র বাসিয়া নদী দূষনরোধ সহ পৌরশহরের আবর্জনা-যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মালনীছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে হাজি তেরা মিয়া চতুর্থ প্রাথমিক শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন। পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে–সৈয়দা রিজওয়ানা হাসান
Notice :

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে সকলে একসঙ্গে লড়াই করবো—মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

ছাত্র জমিয়ত কর্মীদের মধ্যে ত্যাগের সর্বোচ্চ মানসিকতা থাকতে হবে। ছাত্র জমিয়তকে এই শপথ নিতে হবে যে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যে কোন সংগঠনকে এগিয়ে নিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। আমাদের কর্মস্পৃহা বাড়াতে হবে এবং মাঠ পর্যায়ে উম্মাহ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে সকলকে একসঙ্গে নিয়ে লড়াই করবো—প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এসব কথা বলেন।

আজ ৪ ডিসেম্বর বুধবার দুপুর ২ টায় মিরপুরস্থ জমিয়ত মিলনায়তনে ঢাকা মহানগর পশ্চিমের সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মদ যোবায়ের -এর সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউল্লাহ ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক কাউসার আহমাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মঈনুদ্দিন মানিক, ছাত্র জমিয়ত বাংলাদেশের পাঠাগার সম্পাদক ইনআমুল হাসান নাঈম, পশ্চিমের সাবেক আলিয়া মাদ্রাসা সম্পাদক আব্দুস সবুর খান সহ ঢাকা মহানগর পশ্চিমের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories