October 23, 2026, 8:39 pm
Headline :
এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’ তিনজন-ই দেশ ও প্রবাসে সামাজিক অঙ্গনে অন্যতম দক্ষ সংঘঠক, প্রথম বারের মতো ল’ড়’ছেন হা’ড্ডা হা’ড্ডী নির্বাচনে অপেক্ষা মাত্র দু,দিন প্রবাসে বিশ্বনাথের গর্বের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট নির্বাচনে সম্মানিত ট্রাষ্টিদের প্রতি ইসি মেম্বার পদপ্রার্থী শাহ তাজুল ইসলামের আবেদন খাজাঞ্চী একাডেমি এন্ড স্কুলের প্রতিষ্টাতা মরহুম আলহাজ্ব আব্দুল হান্নানের ২য় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Notice :

একজন জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

ওসমানী নগর থেকে-মোহাম্মদ আব্দুল মালিক:

আধ্যাত্মিক নগরী, দুটি পাতা একটি কুড়ির দেশ হযরত শাহজালাল(র:) এর স্মৃতি বিজড়িত পূণ্য ভূমি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নিয়ে ২৩ মার্চ ২০০১ সালে ওসমানী নগর থানা প্রতিষ্ঠিত হয়। ২ জুন ২০১৪ সালে থানাটিকে উপজেলায় রূপান্তর করা হয়।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোঃ আতাউল গণি ওসমানী’র পৈতৃক নিবাস এই উপজেলার দয়ামীর ইউনিয়নে অবস্থিত। মহান ব্যক্তিত্বের অধিকারী জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পরে গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ অবদান রাখেন। ইষ্ট পাকিস্তান রাইফেলস-এর প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনী, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দেশকে শত্রম্নমুক্ত করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। এই মহান ব্যক্তির পৈত্রিক নিবাস এ উপজেলার ঐতিহ্য বহন করে এবং যা এই উপজেলার মানুষের গর্বের প্রতীক হিসেবে বাংলাদেশে প্রথম কোনো মুক্তিযোদ্ধার নামানুসারে ‘‘ওসমানীনগর’’ উপজেলার নামকরণ করা হয়।

ওসমানীনগর উপজেলার প্রথম ইউএনও ছিলেন মোহাম্মদ শওকত আলী,তারপর থেকে দায়িত্ব পালন করেন মোঃ মনিরুজ্জামান, মোঃ আনিছুর রহমান, মোছাঃ তাহমিনা আক্তার, নীলিমা রায়হানা, মহুয়া শারমিন ফাতেমা, রাজীব দাশ পুরকায়স্থ (ভারপ্রাপ্ত) আনুপমা দাস, বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন জয়নাল আবেদীন।

যোগদানের মাত্র কয়েকদিনে একজন জনবান্ধব ইউএনও হিসেবে পরিচিতি লাভ করেছেন জয়নাল আবেদীন। দাপ্তরিক কাজের পাশাপাশি অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছেন তিনি। প্রতিদিন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বিভিন্ন স্থানে যাচ্ছেন, দেখছেন উন্নয়ন কর্মকাণ্ড, চেষ্টা করেছেন সমস্যা সমাধানের। মনযোগ দিয়ে শুনছেন জনসাধারণের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা। অসম্ভ কর্মক্ষমতা সম্পন্ন এই মানুষটি তার নানা ইতিবাচক কাজের মাধ্যমে ইতিমধ্যে ওসমানীনগরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

গত ৬ জানুয়ারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন গণমাধ্যম সহ সবার বাক স্বাধীনতা ফিরে এসেছে।তাই সবাই সম্মেলিত ভাবে এই ওসমানীনগর উপজেলাকে দূর্নীতিমুক্ত করতে একসাথে কাজ করতে হবে।

-শুভকামনা এই মানুষটির জন্য। জাতীয় দুর্যোগে তিনি যেন সুস্থ্য থেকে মানুষের কল্যানে কাজ করে যেতে পারেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories