August 12, 2026, 8:26 pm
Headline :
সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা
Notice :

বিশ্বনাথ এইড’র পক্ষ থেকে ও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ৭ম রমজানে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ ।

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্যের চ্যারিটি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত জনপ্রিয় সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউ.কে প্রতিবারের ন্যায় এবারে ও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার ও মিনারেল ওয়াটার বিতরণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন স্থানে ৩ হাজার ৫ শত ইফতার প্যাকেট ও ৩ হাজার ৫ শত বোতল মিনারেল ওয়াটার বিতরণ করবে অরাজনৈতিক এই সংগঠনটি।

৮ই মার্চ শনিবার বাদ আছর বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কের মধ্যবর্তী টি.এন্ড.টি রোডে বিশ্বনাথ এইড ইউ.কের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য ও বিশ্বনাথ পৌরসভার মুফতিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব মোঃ আবুল কালামের সৌজন্যে মোট ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।
এ নিয়ে ৭ দিনে মোট ৯শত প্যাকেট ইফতার প্যাকেট ও ৯শ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হল। গতকালের ইফতার বিতরনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউ.কের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টী , লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য মোঃ আবুল কালাম।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষার।
এছাড়া ইফতার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন ও সদস্য রকিব আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories