June 23, 2026, 4:21 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

বিশ্বনাথ এইড’র পক্ষ থেকে ও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্যের চ্যারিটি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত জনপ্রিয় সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউ.কে পক্ষ হতে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার ও মিনারেল ওয়াটার বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন স্থানে ৩ হাজার ৫ শত ইফতার প্যাকেট ও ৩ হাজার ৫ শত বোতল মিনারেল ওয়াটার বিতরণ করবে অরাজনৈতিক এই সংগঠনটি।

গতকাল ১২ই মার্চ বিশ্বনাথ বাদ আছর বিশ্বনাথ এর সাব-রেজিষ্ট্রার অফিসের সম্মুখে বিশ্বনাথ এইড ইউ.কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য ও বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল বাছিত রফির সৌজন্যে ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।এ নিয়ে ১১ দিনে মোট ১হাজার ৪শত প্যাকেট ইফতার প্যাকেট ও ১হাজার ৪শত বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হল। গতকালের ইফতার বিতরনী কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমির উদ্দিন আশরাফী, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ আব্দুস সোবহান,বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষার এর পরিচালনায় ইফতার বিতরণী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির,সহ সাধারণ সম্পাদক মোঃ মাহি আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন,
অর্থ সম্পাদক অমিত কুমার পাল, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক, হাবিবুর রহমান মামুন, কার্যনির্বাহী সদস্য, মোঃ আল আমিন
সদস্য রকিব আহমদ, হামজা ও জুয়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories