November 7, 2026, 9:26 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

বাফুফে কর্তৃক অনুমোদিত একাডেমিক সনদ অর্জনে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা কমিটির সদস্য সচিব মিসবাহ উদ্দিন, র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক অনুমোদিত ও একাডেমিক সনদ অর্জনে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা কমিটির সদস্য সচিব মিসবাহ উদ্দিন,র অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন।

আজ ২৫ শে এপ্রিল শুক্রবার রাজশাহীর নানকিং চায়নিজ রেস্টুরেন্টে বাফুফে কর্তৃক অনুষ্টিত ওয়ার্কশপ ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সার্টিফিকেট গ্রহণ করেন দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমির প্রতিনিধি’ ফুটবলার মেহেদী হাসান মামুন।
সার্টিফিকেট প্রদান করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল।

তাৎক্ষণিক প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় একাডেমির প্রতিষ্ঠাতা কমিটির সদস্য সচিব যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানূরাগী মিসবাহ উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ!! দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি
গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা ফিফা, এ এফসি এবং বাফুফে অনুমোদিত একাডেমিক ১-স্টার সনদ অর্জন করেছি।
এ অর্জন আমাদের একার নয় সমস্ত বিশ্বনাথবাসীর, আমি ধন্যবাদ জানাই আমাদের একাডেমির সকল দায়িত্বশীল সদস্য, কলাকৌশলী, প্রশিক্ষক, ফুটবলার সহ শুভানুধ্যায়ী বৃন্দের প্রতি, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের এ অর্জন, এ স্বীকৃতি যেনো আমাদের যুবসমাজের কল্যাণ ও নেশা মুক্ত সমাজ গঠনে কার্যকর ভুমিকা পালন করতে পারে এই প্রত্যাশা কামনা করি।
তিনি আরো বলেন আমরা অঙ্গীকার করছি, বিশ্বনাথ উপজেলা সহ দেশের ফুটবল উন্নয়নে আমাদের প্রচেষ্টা ও অবদান আরও শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories