September 20, 2026, 12:52 pm
Headline :
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির
Notice :

ইংল্যান্ডের মেয়র’ শিরিন আক্তারকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন।

বিশ্বনাথ থেকে নিজস্ব সংবাদদাতা:

=======================বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে লর্ড মেয়র নিযুক্ত হ‌ওয়ায় বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ হুসিয়ার আলীর ২য় কন্যা চেস্টার সিটির কাউন্সিলর শিরিন আক্তার গোটা ইংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নিযুক্ত হয়ে যে ইতিহাস তৈরি করেছেন তাতে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।‌ দীর্ঘ প্রায় ৮ শত বছরের নাগরিক ঐতিহ্যের অধিকারী চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র নিযুক্ত হয়ে শিরিন আক্তার আজ বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম তিনি অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বনাথী মেয়ের
এমন গৌরব পূর্ণ সাফল্যে বিশ্বনাথবাসীর সাথে গোটা দেশবাসীও আনন্দে উদ্বেলিত। কাউন্সিলর শিরিন আক্তারের এই মর্যাদাপূর্ণ সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়ে দেশবাসীর জন্য আরো সাফল্য বয়ে নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।

বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ নব নিযুক্ত লর্ড মেয়র কাউন্সিলর শিরিন আক্তারের আরো উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন প্রদানকারীরা হলেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রহমত আলী, প্রতিষ্ঠাতা সদস্য তাপশ দাস পুরকায়স্থ, আ.ফ.ম সাঈদ, মুহাম্মদ ইমাদ উদ্দিন,আ.স মাখন, ডাঃ বদরুল ইসলাম, সফিক উদ্দিন স্বপন,বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান,কাজী মোঃ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ ও তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু ও এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান ও অসিত রন্জণ দেব, বর্তমান সদস্য মোঃ নুর উদ্দিন, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, মোঃ সফিকুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories