September 28, 2026, 5:59 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

সিলেটের গোলাপগঞ্জ বাজারে বনরাজ রেষ্টুরেন্টে স’ন্ত্রা’সী হামলায়, ৪ জন আহত, নগদ টাকা সহ মেবাইল লুট মামলা দায়ের

গোলাপগঞ্জ থেকে, কামাল খান…………

সিলেটের গোলাপগঞ্জ বাজারে বনরাজ রেষ্টুরেন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকা ও মেবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসময় তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় আহত হয়েছেন রেষ্টুরেন্টের মালিক মোঃ কবির আহমদ সহ ৪ জন। এরমধ্যে বর্তমানে ২জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনার পর বুধবার রাতে ৫জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের চৌমূহনীতে অবস্থিত বনরাজ রেষ্টুরেন্টে দীর্ঘদিন থেকে ফয়ছল আহমদ, ছালিক আহমদ সহ কয়েজন রেষ্টুরেন্টে এসে চাহিদামত খাবার খেয়ে বিল পরিশোধ না করে চলে যায়। সবশেষ বুধবার তারা রেষ্টুরেন্টে এসে কর্মচারীদের সাথে দুর্বব্যবহার শুরু করে। এসময় কর্মচারীরা প্রতিবাদ করলে রেষ্টুরেন্টেে কর্মরত কর্মচারীদের ওপর হামলা করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে সংঘবদ্ধ হয়ে সিএনজি ও মোটরসাইকেলযোগে কয়েকজন এসে দেশীয় অস্ত্রশত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি হামলায় আহত হয়েছেন রেষ্টুরেন্টের মালিক কবির আহমদ (৪৭), কর্মচারী মনছুর আলম (৩০), ছায়াদ আহমদ (২৮) ও আল আমিন (১৯) আহত হয়েছেন। তাদেরকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে অবস্থার অবনতি ঘটায় কবির আহমদ ও ছায়াদ আহমদ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনার পর বুধবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি (মামলা নং ১৫/২০২৫) দায়ের করা হয়। রেষ্টুরেন্টের মালিক কবির আহমদের ভাই শাব্বির আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় তিনি নগদ এক লক্ষ ১ হাজার টাকা ও দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ আনেন। এদিকে মামলা দায়েরের পর বৃহস্পতিবার পর্যন্ত কোন আসামীকে গ্রফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন মামলার বাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories