July 26, 2026, 12:55 am
Headline :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন
Notice :

বিশ্বনাথে আসছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথে আসছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট ২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির মঙ্গলবার দেশে এসেছেন।
মঙ্গলবার রাজধানী ঢাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষে আজ বুধবার সিলেটে এসে পৌঁছেছেন।
হুমায়ুন কবিরকে ঘিরে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার ওসমানীগরে বিকেল ৩টায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানাগেছে। আগামী শুক্রবার ৮ আগস্ট বিকেল ৩টায় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বনাথ উপজেলা বিএনপির একটি বলয়ের উদ্যোগে ‘নাগরিক সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ। এছাড়া ওই সমাবেশে সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানাগেছে।
তারা জানান, নাগরিক সমাবেশকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গত কয়েকদিন ধরে চলছে। উপজেলার ৮টি ইউনিয়ন, পৌরসভাসহ ওয়ার্ডগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। আশা করা হচ্ছে স্মরণকালের সবচেয়ে বিশাল সমাবেশ হবে ওই দিন। তারা বলেন, নাগরিক সমাবেশ সফল সফল করতে ইতিমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সাড়া পাওয়া যাচ্ছে বিদেশ থেকেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories