August 8, 2026, 7:22 am
Headline :
বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ
Notice :

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ব্যাবস্থাপনায় উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ‘বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র সহযোগিতায় অনুষ্ঠানটি মঙ্গলবার (১২ অগাস্ট) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ফুটবল দলের ম্যানেজার এমাদ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আলাউদ্দিন কাদের, সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাংবাদিক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা ফুটবল দলের প্রধান কোচ রুহুল আমিন রাহুল, ক্রিড়া সংগঠক তারেক আহমদ খজির।

জার্সি উন্মোচন শেষে অতিথিরা বক্তব্যে জেলা ফুটবল দলের সকল সদস্যদের উৎসাহিত করে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন যে, এবারও সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ ফুটবল দল সেরা পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করবে। আগামি ১৮ আগষ্ট ‘জেলা ফুটবল ষ্টেডিয়ামে ‘বিয়ানীবাজার উপজেলা ফুটবল দলের সাথে ১ম খেলায় বিশ্বনাথ উপজেলা দলের মুখোমুখি হবে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কামরুল ইসলাম।
এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানের সার্বিক দায়ীত্বে ছিলেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের সমন্বয়ক দিলোয়ার হোসেন ও ক্রীড়া সংঘঠক ওয়াসিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories