November 6, 2026, 9:02 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন যুক্তরাজ্যের নিউপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ‘শুভেচ্ছা’
Notice :

জামায়াতের সাবেক মন্ত্রী এমপি,রা দুর্নীতিমুক্ত থেকে প্রমাণ দিয়েছেন জামায়াতের কাছেই দেশ নিরাপদ—অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট -২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর অতিক্রম করেছে কিন্তু আজও এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এবং কাঙ্খিত উন্নয়নের ছোঁয়াও লাগেনি।
তিনি আরো বলেন বিগত দিনে জামায়াতের সাবেক মন্ত্রী এমপি,রা দুর্নীতিমুক্ত থেকে প্রমাণ দিয়েছেন জামায়াতের কাছেই দেশ নিরাপদ, এ জন্য ইসলামী সমাজ ও রাষ্ট্র ছাড়া এ প্রিয় দেশের মানুষের শান্তি কখনো সম্ভব নয়। তাইতো দেশের মানুষ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এ দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিনত করতে পারবো।
গতকাল বিশ্বনাথের রামপাশা ইউনিয়নস্থ একটি কমিউনিটি সেন্টারে জামায়াত ইসলামী রামপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, দেশ স্বাধীনের পর অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক নেতৃত্বের পরিবর্তন হয়েছে কিন্তু এ দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তাদের আচরণের পরিবর্তন না হওয়ায় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এ জন্য আগামী দিনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

রামপাশা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাষ্টার মনোহর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য হাফিজ মুহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার সালেহ আহমদ, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হাফিজ আব্দুল কাইয়ূম, ২ নং ওয়ার্ড সভাপতি আসাব আলী, ২ নং ওয়ার্ড সেক্রেটারি তাজুল ইসলাম প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোজাহিদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories